1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ সংবাদদাতা:

ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রবিবার (২৪ মে) সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর ছোটবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ ময়মনসিংহ শাখা সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক থেকে এস আলমের পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিতে জোরালো দাবি জানান। বিভিন্ন স্লোগান- পাচারকৃত অর্থ ফিরিয়ে দাও, দিতে হবে; আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানিনা মানবো না; ব্যাংক লুটেরা ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ কর, করতে হবে; ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে; এমন লিখিত প্যানা ফেস্টুন নিয়ে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরা মানববন্ধনে যোগদেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদ ময়মনসিংহ শাখার সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, ফোরামের নারী নেতৃ লুৎফা আক্তার লিটা, লায়লা বিলকিস, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আকবরী, ডাঃ আসাদুজ্জামান, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট