
আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বস্তিদায়ক ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সচেতনতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ধোবাউড়া।