1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৬০৭ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ৬০৭ বোতল বিদেশী মদ, বহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসি র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ২৪ মে সকাল ৬টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানার রশিদপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে চেকপোস্ট বসায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পিকআপে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চিপসের প্যাকেটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৬০৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় নগদ ৭ হাজার ৩০ টাকা ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাসেল মিয়া, ২৮, জেলা গাজীপুর; মোঃ বাবুল মিয়া, ২৮, জেলা বগুড়া; এবং মোঃ খালিদ মাহমুদ শোয়েব, ২৮, জেলা গাজীপুর।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ এনে ময়মনসিংহ ও আশপাশের এলাকায় বিক্রি করছিল। উদ্ধার হওয়া মদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট