1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

ছনকান্দায় ঈদ উল আযহা উপলক্ষে ইউনাইটেড ক্লাব উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ

পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ আনন্দ উৎযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ছনকান্দায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ মে) বিকেলে উপজেলার ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ছনকান্দা দক্ষিণ পাড়া সরকার বাড়ী ইউনাইটেড ক্লাব। এতে অংশ গ্রহণ করে স্থানীয় বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ।

এর আগে আয়োজনের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। তাই সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূরীকরণে খেলাধুলার প্রসারতা বৃদ্ধির বিকল্প নেই।

দু’দলের দর্শক সমর্থকদের উপস্থিতিতে প্রতিযোগিতাপূর্ণ নির্ধারিত সময়ের খেলায় দুই এক গোলের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত একাদশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকার। বক্তব্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন।তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এই মাঠে খেলাধুলার পরিবর্তে মাদকের ছড়াছড়ি ছিলো। বর্তমানে প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের সতর্ক করে খেলাধূলার দিকে আগ্রহী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মুর্শেদ জাহাঙ্গীর খোকন, বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, মঈনুল হোসেন সাজু, শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা, মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ ফকির, জাতীয় গ্রন্থাগার সদস্য আজাদ মন্ডল, জিসাসের সভাপতি নাসির উদ্দীন, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম, জয়নাল আবেদীন মন্ডল ও সমাজসেবক খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন এবং ধারাবর্ণনায় ছিলেন ক্রীড়া ভাষ্যকার শাহজাহান মৃধা।

আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম ও ইফতিখার আহমেদ সরকার সহ ইউনাইটেড ক্লাবের অন্যান্যরা। খেলায় অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ২-১ গোলে পরাজিত করে। পরে অতিথি বৃন্দ বিজয়ী দল অবিবাহিত একাদশকে পুরস্কার স্বরূপ একটি খাসি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট