1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

তারাকান্দা প্রতিনিধি:

তারাকান্দায়,মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৩১ মে) বিকেলে সরকারি ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠান শেষে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক।

মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা,স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন,যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিল।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর প্রবর্তিত উৎপাদনমুখী রাজনীতি, গ্রামভিত্তিক উন্নয়ন কর্মসূচি এবং জাতীয়তাবাদী দর্শন আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আব্দুল হেকিম মন্ডল,আব্দুল মালেক,আসাদুল হক মন্ডল,মোখলেছুর রহমান আকন্দ,রাসেল মন্ডল,আসাদ মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম,যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল প্রমূখ।

এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট