1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশনায় গত ৩১ মে ২০২৬ তারিখে এসআই (নিঃ) মো. খাইরুল ইসলাম, এএসআই (নিঃ) মো. সামস সুমন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধোবাউড়া থানাধীন পূর্ব বতিহালা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে উসমান আলীর বাড়ির উত্তর পাশের কাঁচা রাস্তা থেকে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন— রঘুরামপুর গ্রামের মো. মারফত আলী (৩৪), পূর্বধালা উপজেলার বাঘবেড় পূর্বপাড়া গ্রামের মো. নাঈম (২৪) এবং সিজকান্দি গ্রামের মো. আবু বক্কর (২৪)।

পুলিশের দাবি, আটককৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। স্থানীয় বতিহালা গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-০২, তারিখ: ০১ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। পরে আটক তিন আসামিকে সোমবার (১ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট