1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের গড়বাজাইল গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৯ মে (শুক্রবার) দুপুর ২টার দিকে গড়বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজী মোঃ আব্দুল খালেকের সঙ্গে নাজমুলসহ তার লোকজনের জমি-জমা ও অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন জয়নাল আবেদীন (রাব্বির বাবা) নাজমুলের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় জয়নাল আবেদীনকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে সিরাজুল ইসলাম খান ও রাব্বি ঘটনার কারণ জানতে চাইলে তাদেরকেও মারধর করা হয়।

এক পর্যায়ে অভিযুক্ত নাজমুল তার হাতে থাকা দা দিয়ে জয়নাল আবেদীনের মাথায় সজোরে কোপ দেন। এতে তার মাথায় হাড় কাটা গুরুতর জখম হয়। আহত সকলেই নীলা-ফোলা জখম নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আহত রাব্বি বাদী হয়ে মুক্তাগাছা থানায় নাজমুলকে ১ নম্বর আসামি করে ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল স্থানীয়ভাবে বিএনপির একজন পরিচিত নেতা। এলাকায় তার প্রভাব রয়েছে বলে অনেকে মনে করেন। তবে এ ঘটনায় তার প্রভাব কতটুকু কাজে লাগবে তা তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট