1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ১০ গ্রাম হেরোইনসহ কথিত মাদক ব্যবসায়ী আবুল বাদশা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ আবুল বাদশা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন দিবাগত রাত প্রায় ১২টার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল বাদশার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

ডিবি পুলিশের দক্ষিণ বিভাগের ওসি মাহবুবুল হকের নির্দেশনায় এবং উত্তর বিভাগের ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিবির একটি টিম অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল বাদশা দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি পাইকারি পর্যায়ে হেরোইন সরবরাহ করতেন এবং বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা তার কাছ থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতেন।

এছাড়া বোররচর, পরানগঞ্জ, সিরতা, চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর ও চর নিলক্ষীয়া ইউনিয়ন এলাকাতেও তার মাদক সরবরাহের নেটওয়ার্ক ছিল বলে স্থানীয়দের দাবি।

আবুল বাদশার গ্রেফতারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। তারা জানান, এলাকায় এখনও আরও কিছু মাদক কারবারি সক্রিয় রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট