1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জয়নুল আবেদীন পার্কে চটপটির দোকানের দখলে চলাচলের পথ, ভোগান্তিতে দর্শনার্থীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের অন্যতম বিনোদনকেন্দ্র -এ চটপটির দোকানগুলোর অবাধ দখলে দর্শনার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পার্কের ভেতরে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থানজুড়ে দোকানিরা চেয়ার-টেবিল সাজিয়ে বসার ব্যবস্থা করায় সংকুচিত হয়ে পড়েছে পথচারীদের চলার জায়গা।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, সন্ধ্যার পর পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করে। বিভিন্ন চটপটি ও ফাস্টফুডের দোকান পথের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় পরিবার-পরিজন নিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক দর্শনার্থীদের চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে পার্কের সৌন্দর্য ও শৃঙ্খলাও ক্ষুণ্ন হচ্ছে।

সচেতন নাগরিকরা জনসাধারণের জন্য নির্ধারিত স্থান দখলমুক্ত রাখতে এবং পার্কে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে -এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট