1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

চরনিলক্ষিয়া সাংবাদিক অন্তরের বাড়িতে হামলা গাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত -০৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চড়নিলক্ষিয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে সাংবাদিক সাইদুল ইসলাম অন্তরের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তরের বাবা-মা ও ছোট ভাই আহত হয়েছেন। আহতদের মধ্যে ছোট ভাইকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাহ নিউজ ২৪ ও জনতার কণ্ঠস্বরের সাংবাদিক সাইদুল ইসলাম অন্তরের বাড়িতে দিনের বেলায় একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় ঘর নির্মাণের জন্য সংরক্ষিত প্রায় ১১ লাখ টাকা এবং ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য রাখা প্রায় ৬ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, হামলায় অন্তরের পিতার মাথায় আঘাত লেগে তিনটি সেলাই দিতে হয়েছে। তার মায়ের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং দুইটি সেলাই দিতে হয়েছে। এছাড়া ছোট ভাইয়ের পায়ে গুরুতর আঘাত করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় মোকশেদ, জমশেদ, আরসব, সৌরভ ও মেহেদীসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট