1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

বুধবার ( ১০ জুন ২০২৬) জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করা।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও, জামালপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে (DPO) চিহ্নিত করতে জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মো: ফারুক মিয়া, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, মেলান্দহ উপজেলা সমাজ সেবা অফিসার মো: আরিফুর রহমান, দেওয়ানগন্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: রুহুল আমীন, ইসলামপুর সহকারি উপজেলা সমাজ সেবা অফিসার মো: হাফিজুর রহমান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেসমিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের Gender DRR & CC Officer মোছা: সাদেকা বেগম।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট