1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Pinco azerbaycan apk onlayn kazino oynamaq üçün ən yaxşı platforma Mostbet 91 saytı onlayn kazino oynamaq – Ən yaxşı oyunlar və bonuslar বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi

ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য। এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে। জেলা তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহ ও বিএমইউজে, ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতা, এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহে। আগামী ১৩ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টায় কাচারী রোডস্থ ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ, বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (কর্মরত) মোঃ মাসুদ মিয়া।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশ নেবেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক বীর আকরাম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শামীমাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও স গাজী শরিফা ইয়াছমিন।

কর্মশালার প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের খবর-এর সম্পাদক, ডিইউজে সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ প্রেসক্লাব মোশাররফ হোসেন।

রিসোর্স সিনিয়র ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন সাপ্তাহিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন আহমেদ এবং সাপ্তাহিক পূর্ণমা-এর সম্পাদক ও প্রকাশক নিজাম মলিক নিঝু। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন।

কর্মশালার সঞ্চালনার দায়িত্ব পালন করবেন দৈনিক জনতার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আকন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পাক্ষিক সুবর্ণ বাংলা বাংলা-এর সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহবায়ক জহুর লাল দে। কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট