1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গাজীপুরে পাঁচ সাংবাদিক গ্রেফতার ও কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগে পাঁচ প্রতারককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৫২) নিয়ে অভিযুক্তরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। গাড়িটিতে বিভিন্ন মিডিয়া হাউসের স্টিকার, ভিজিটিং কার্ড ও বুম সংযুক্ত ছিল। তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সুবিধা দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি জানানো হলে তারা ‘দূর থেকে এসেছেন’ উল্লেখ করে যাতায়াতের জ্বালানি খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট মিডিয়া হাউসগুলোর সঙ্গে যোগাযোগ করেন। যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা সদর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪), গাজীপুর মহানগরের পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪), টঙ্গীর আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪), টঙ্গীর এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, “যারা বিভিন্ন মিডিয়া হাউসের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা বা চাঁদাবাজির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট