1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ফুলপুরে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর উপজেলা প্রতিনিধি:

ফুলপুরে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৬’। সোমবার (৯ জুন) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবীবা

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর ঊমোঃ আমিনুল ইসলাম
সদস্য সচিব, মোঃ মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া,খেলাফত মজলিসের সহ-সভাপতি ডাঃ আজাহারুল ইসলাম।

সভার শুরুতে স্বাগত বক্তা হিসেবে ফুলপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী,ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু কৃষির সার্বিক উন্নয়ন চিত্র ও চলমান বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।

পার্টনার কংগ্রেস সভায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক-কৃষাণী,সফল কৃষি উদ্যোক্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কংগ্রেসের পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের কার্যক্রম ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে কৃষকদের জন্য বিভিন্ন স্টলের মাধ্যমে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফুলপুরে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে এবং প্রান্তিক চাষিদের টেকসই সহায়তা প্রদানে এই কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট