1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

নান্দাইলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি ও ব্যবসায়িকে হয়রানি অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আকরাম হোসাইন, নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে মোঃ শহিদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়িকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বুধবার (১৭ জুন) দুপুরে নান্দাইল পুরাতন বাজার (হাসপাতাল রোড) এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন এবং এর প্রতিকার চেয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ শহিদুজ্জামান মিল্টন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান, নান্দাইল পৌরসভাধীন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (মরহুম) কাজী দেলওয়ার হোসেন ও তাঁর পুত্রের নিকট থেকে ৩.২০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খাজনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমিতে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও শহিদুজ্জামান মিল্টন তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মিল্টন প্রশাসনের কাছে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। যদিও প্রশাসনের তদন্তে প্রতিটি অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে শফিকুল ইসলাম জানান। এছাড়া শহিদুজ্জামান মিল্টন তার আপন ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকেও হুমকি দেওয়ায় ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।ভুক্তভোগী শফিকুল ইসলাম আরও জানান, “অভিযুক্ত মিল্টন অত্যন্ত প্রভাবশালী, বেপরোয়া ও চাঁদাবাজ। চাঁদা না দিলে তাকে ১২ মাসের মধ্যে ১৪ মাসই জেলে রাখবে বলে হুমকিও দিয়েছেন, যার প্রমাণ তার কাছে রয়েছে। তাই তিনি মিল্টনের হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত শহিদুজ্জামান মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি শফিকুল ইসলাম বেআইনেভাবে দখলে নিয়েছে, তাছাড়াও সরকারি সম্পত্তি দখলে নেওয়ায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট