1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী, ময়মনসিংহ:

ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের হালুয়াঘাট রোড সংলগ্ন এ.এম. ফিড মিলে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের লাইসেন্সবিহীন ও বিএসটিআই এর অনুমোদনবিহীন অবৈধভাবে ফিস ফিড ও ডেইরি ফিড উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে এ.এম. ফিড মিলকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে- নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন পশুখাদ্য তৈরি ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিচ্ছে সদর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে আলালপুর এ এম ফিড মিলকে অনুমোদনহীন পশু খাদ্য বিক্রির অভিযোগে মিল মালিককে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রসিকিউশন প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন। পেশকারের দায়িত্বে ছিলেন নাহিদ হাসান।
অভিযানকে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের হালুয়াঘাট রোড সংলগ্ন অবস্থিত এ.এম. ফিড মিলটি দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত মিল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন
বলেন, ময়মনসিংহ সদরের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন অনেক খাদ্য কারখানা গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ক্ষতিকারক প্রাণী খাদ্য তৈরী ও বিক্রি হচ্ছে। ফলে প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা প্রতারিত হচ্ছেন। তাই অনুমোদনহীন পশু খাদ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট