1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

জামালপুরে “জেসমিন” প্রকল্পের উদ্যোগে প্রকল্পের সাথে কাজ করতে আগ্রহী ইনপুট কোম্পানিগুলোর সাথে বৈঠক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার ( ১৮ জুন ২০২৬) জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে জামালপুর জেলা ও জাতীয় পর্যায়ে প্রকল্পের সাথে কাজ করতে আগ্রহী ইনপুট কোম্পানিগুলোর সাথে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো বিভিন্ন কোম্পানির উন্নত জাতের বীজ এবং জৈব বালাইনাশক সম্পর্কে সিএমএদের জানানো “জেসমিন” প্রকল্পের উদ্যোগে জেলা ও জাতীয় পর্যায়ে প্রকল্পের সাথে কাজ করতে আগ্রহী ইনপুট কোম্পানিগুলোর সাথে প্রাথমিক বৈঠক মাধ্যমে তাদের মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করে আগ্রহী ইনপুট কোম্পানিগুলোর সাথে সমন্বয় করে দেওয়া।

সভায় আগ্রহী ইনপুট কোম্পানিগুলো সিএমএমদের সাথে প্রাথমিক বৈঠকের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও, জামালপুর জেলার ইনপুট কোম্পানিগুলো সিএমএমদের সাথে প্রাথমিক বৈঠক করা হয়। জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জেসমিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসীম আর চ্যাটার্জি, ভ্যালু চেইন স্পেশালিস্ট ফিরোজ কবির, কৃষি বিশেষজ্ঞ পরিমল সরকার, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজিত চিসিম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নুর-ই-জান্নাত এবং মনির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস।

পরিবেশবান্ধব কীটনাশক এবং উন্নত জাতের বীজ সম্পর্কে যে কোম্পানির প্রতিনিধিগন আগ্রহী ইনপুট কোম্পানিগুলোর সাথে আলোচনা করেন যেমন, লালতীর, ইস্পাহানি, বায়ার ক্রপ সাইন্স, হেকিম বাংলাদেশ লিমিটেড, পেট্রোক্যাম, বিএডিসি এবং ব্র্যাক সীড কোম্পানি।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা ( জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ থাকে যে,
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট