1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ধোবাউড়ায় জুলাইযোদ্ধা পরিচয়ে মানুষকে হয়রানি, বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি

‎ময়মনসিংহের ধোবাউড়ায় জুলাইযোদ্ধা পরিচয়ে আবু রায়হানের বিরুদ্ধে মানুষকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার কাশিনাথপুর বাজারে গামারীতলাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, নাজিম উদ্দীন, আবু সিদ্দিক প্রমুখ।

‎উল্লেখ্য যে,গত শুক্রবার গভীর রাতে দুধনই গ্রামের জুলাইযোদ্ধা আবু রায়হান পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার কাশিনাথপুর বাজারের একটি চায়ের দোকান থেকে নাজিম উদ্দীনকে টেনে হেঁছড়ে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে রাখা হয়।এই ঘটনার পর আবু সিদ্দিক নামে এক যুবক ধোবাউড়া থেকে বাড়িতে ফেরার পথে দুধনই রায়হানের বাড়ির সামনে পথরোধ করে আটক করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হকের হস্তক্ষেপে আটক ঐ ছেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট