1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের চরপাড়ায় কাচির আঘাতে পুলিশ সদস্যসহ দুইজন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় চিকিৎসাসামগ্রী কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তার ভগ্নীপতি। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্য তার ভগ্নীপতিকে নিয়ে চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত ‘ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার’ থেকে ফরমালিন সংরক্ষণের জন্য একটি প্লাস্টিকের পট কিনতে যান। এ সময় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, দোকানদার ও তার ২-৩ জন সহযোগী পুলিশ সদস্য ও তার ভগ্নীপতির ওপর হামলা চালান। হামলাকারীরা তাদের মারধরের পাশাপাশি দোকানে থাকা ওষুধ কাটার কাচি দিয়ে একাধিক আঘাত করেন। এতে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে পুলিশ কিংবা অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট