1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ময়মনসিংহ সদরে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের মাঝে শিক্ষাবৃত্তি,সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী, ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলায় এডিবির অর্থায়নে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এসময় ২৫ টি সেলাই মেশিন,১৮টি হুইল চেয়ার,৭টি বাইসাইকেল,১ম -৫ম শ্রেণী পর্যন্ত ২৩
জন ও ষষ্ট-দশম শ্রেণির ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানসহ উপজেলার ১৪টা উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল সরঞ্জাম তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট