1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

জামালপুরে বৃক্ষরোপণ ও রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি নিলোফার চৌধুরী মনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার, আয়োজনে ৩ জুলাই ২০২৬, শুক্রবার শফিকের মোড় পূর্বপাড় দিঘুলী দিগপাইত এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি গাছের চারা রোপণ এবং রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মেহেরুল হাসান, জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ বিলাত আলী, সদস্য এস এম জুয়েল রানাও সংস্থার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ, একটি প্রাণ। সবুজে ভরা হোক দেশ” – এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এলাকাবাসীর মাননীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তার নিজস্ব এলাকা পূর্বপাড় দিঘুলী রাস্তার উন্নয়ন কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ এর শুভ উদ্বোধন করেন এবং এলাকায় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা মনযোগ দিয়ে শুনেন। তিনি জামালপুর বাসির পাশে থেকে জামালপুর সদর থানাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এলাকাবাসীর মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট