1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, ​নিজস্ব প্রতিবেদক:

আনন্দ, উছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘দুর্বার যুব সমাজ সেবা সমিতি’ (ডিজিএসএস), বগারচর, বকশীগঞ্জ, জামালপুরের শিক্ষা কার্যক্রমের ২০২৬ সালের বার্ষিক শিক্ষা সফর ও পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কার্যক্রম। শেরপুরের মনোরম পর্যটন কেন্দ্র ‘গজনী অবকাশ’-এ দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী এই আনন্দ আয়োজনে জামালপুর জেলার বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার ৪০টি শিক্ষা কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবারের শিক্ষা সফরের মূল আকর্ষণের একটি ছিল পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি, যা শিশুদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। পাহাড়ি প্রান্তর আর সবুজের সমারোহে শিশুদের কোলাহল ও নানামুখী কর্মকাণ্ড পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে। ​অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের বিশিষ্ট এনজিও কর্মী ও পরিবেশ আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এবং সভাপতি, এডাব (ADAB), জামালপুর জেলা শাখা। তিনি তাঁর বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের বিশিষ্ট উন্নয়ন সংস্থা ‘ভয়েজ অফ পুর পিপুল’-এর নির্বাহী পরিচালক মোঃ জিয়াউল হক মুন্না।

​অনুষ্ঠানে সামগ্রিক সভাপতিত্ব ও তত্ত্বাবধান করেন ডিজিএসএস (DGSS)-এর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। তিনি শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনেও অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে ডিজিএসএস তাদের প্রচেষ্টা আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গাছের চারা উপহার দেওয়ার মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট