1. admcnjzw8@example.com : admcnjzw8 :
  2. admwww721@example.com : admwww721 :
  3. aVlDRrFrjmFXUE@gmail.com : aVlDRrFrjmFXUE :
  4. manager_8aa9496e036d9277@www.dailymymensinghkantha.com : manager_8aa9496e036d9277 :
  5. manager_92e6309ebea5ca1a@dailymymensinghkantha.com : manager_92e6309ebea5ca1a :
  6. manager_963a3e5573b948e7@dailymymensinghkantha.com : manager_963a3e5573b948e7 :
  7. manager_991b95fe91275f91@dailymymensinghkantha.com : manager_991b95fe91275f91 :
  8. manager_9e175f3fdc77a91e@dailymymensinghkantha.com : manager_9e175f3fdc77a91e :
  9. manager_adcf21b981558376@www.dailymymensinghkantha.com : manager_adcf21b981558376 :
  10. admin@wordpress.com : root :
  11. support_86d3c816f0a176dc@dailymymensinghkantha.com : support_86d3c816f0a176dc :
  12. support_8aa13916cb715922@www.dailymymensinghkantha.com : support_8aa13916cb715922 :
  13. support_a79c776822e63071@dailymymensinghkantha.com : support_a79c776822e63071 :
  14. support_ae139538a9be49f7@www.dailymymensinghkantha.com : support_ae139538a9be49f7 :
  15. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
  16. yhmcc@www.dailymymensinghkantha.com : SuperAdmin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

দুই বছরে ২০ কোটির সম্পত্তির মালিক অনলাইন জুয়াড়ি মামুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে অনলাইনে জুয়া খেলে ২০ কোটি টাকার মালিক বনে যাওয়া আশরাফুল ইসলাম মামুন (৩৮) নামে এক সাইবার স্পেশালিষ্টকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার মামুন জেলার সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের দিগলাপাড়া গ্রামের কাঠ মিস্ত্রী আব্দুল খালেকের ছেলে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে নগরীর শম্ভুগঞ্জ মাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পর দিন নতুন আইনে (জুয়া প্রতিরোধ আইন ২০২৬) উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ইমরান বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ইমরান ও তার সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকায় একদল অনলাইনে জুয়া খেলছেন ও বিপুল পরিমান টাকা লেনদেন করছেন। এমন সংবাদ পেয়ে মাছ বাজার এলাকায় আসতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জুয়াড়িরা। এসময় আশরাফুল আলাম মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর ৩/৪ জন পালিয়ে যায়।

পরে বাজারের লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মোবাইল ঘেটে অনলাইন জুয়ার ৯৩টি স্ক্রীনশট, ওয়ান এক্স বেট, মেলবেটসহ একাধিক অনলাইন বেটিং অ্যাপস এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়।

আশরাফুল আলাম মামুনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার অপকর্মের বিষয়টি সামনে আসে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মামুন দুই বছর আগে গার্মেন্টস শ্রমিক ছিল। সেখান থেকে ফিরে ল্যাংড়া বাজারে মোবাইল রিচার্জের দোকান দেন। নিয়মিত তার দোকানে অপরিচিত যুবকরা ভীড় করতেন। সেখান থেকে তার উত্থানের শুরু।

খোঁজ নিয়ে জানা যায়, মামুন দুই বছরে অন্তত ২০ কোটি টাকার সম্পত্তি ও নগদ টাকার মালিক। দুই বছরে ১৬ শতাংশ জমিতে বিশাল বাউন্ডারি দিয়ে তিন তলা ডুপ্লেক্স বাড়ি, ১৮ শতাংশ জমিতে গরুর খামার। ৫ শতাংশ জমির উপর ব্যবসা প্রতিষ্ঠান, নিজের নিরাপত্তার জন্য খামারের চেম্বারে রাখেন উন্নত মানের বন্দুক, এ ছাড়া নামে-বেনামে জমি।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ইমরান বলেন, আশরাফুল আলম ফারুকের বিরুদ্ধে অনলাইন জুয়া খেলার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট