1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শ্যামনগরে র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আজমির হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ এবং দুটি ভ্যান জব্দ করেছে র‍্যাব-৬।

শনিবার (৪ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করেন। জব্দকৃত মাদক ও ভারতীয় ওষুধের পরিমাণ এবং বাজার মূল্য নিরূপণের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি ভ্যান জব্দ করা হলেও এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬-এর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও জব্দকৃত আলামতের পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

অপরদিকে, নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক দালাল দৈনিক অপরাধ বার্তাকে জানান, গত ১৫ জুন গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। প্রকৃত পক্ষে, ওই রাতে একটি চোরাচালান সিন্ডিকেট মাদক ও ওই ওষুধগুলো সীমান্ত পার করে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় আনার পর কোস্ট গার্ডের সোর্স পরিচয়দানকারী আলমগীর হোসেন বাবু সহ কয়েকজন দালাল ৭ বস্তা মাদক ও ওষুধ সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলে। এসময় সেখানে উপস্থিত ছিল আরো কয়েকজন দালাল ও একজন নৌকার মাঝি।

শ্যামনগরে সোর্স পরিচয়ে ৭ বস্তা মাদক ও ওষুধ গায়েব করলেও এখনও উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড। এমনকি এবিষয়ে কেউ কোন তৎপরতাও দেখায়নি। তাদের অপকর্মের ব্যাপারে কেউ মূখ খুলতে সাহস পায়না। তাদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।

তবে, এব্যাপারে কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে আলমগীর হোসেন বাবু দালালসহ অন্যান্য দালালদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট