
অনলাইন ডেক্স:
ময়মনসিংহ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা International Human Rights Commission (IHRC) Bangladesh Trust-এর ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সারোয়ার জাহান খান সোহাগ।
তিনি বিএসএস (সম্মান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এলএলবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী/স্নাতক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি IHRC Bangladesh Trust-এর কেন্দ্রীয় চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিক্রিয়ায় সারোয়ার জাহান খান সোহাগ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, International Human Rights Commission (IHRC) Bangladesh Trust মানবাধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।