1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ত্রিশালে সৌদি প্রবাসীর স্ত্রী লামিয়া আক্তার নিখোঁজের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবি পরিবারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী লামিয়া আক্তার (২৩) নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ এনে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে স্বামীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের ভরাডোবা গ্রামের মৃত মাহতাব উদ্দিন শেখ ও রহিমা খাতুনের দ্বিতীয় ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলামের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে ফুলপুর উপজেলার ইমাতপুর গ্রামের আব্দুল সাত্তার ও রেহেনা খাতুনের একমাত্র মেয়ে লামিয়া আক্তারের পারিবারিক ও মুসলিম শরিয়ত অনুযায়ী বিবাহ হয়। তাদের সংসারে তাসরিফ নামে আনুমানিক আড়াই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

পরিবারের দাবি, গত শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে লামিয়া আক্তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন।

এ ঘটনায় শরিফুল ইসলামের বড় ভাই সোহেল রানা গত ৩ জুলাই ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় লামিয়া নগদ ২ লাখ ৬১ হাজার টাকা, প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং নিজের ব্যবহৃত কাপড়-চোপড় ও বিভিন্ন প্রসাধনী সঙ্গে নিয়ে যান।

এ বিষয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে লামিয়া আক্তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট