1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

জামালপুর সদর উপজেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে সদর উপজেলার ০৯ টি নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়রত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদকগনের হাতে চেক তুলে দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সফিউর রহমান সফি, জামালপুর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা পারভিন, জামালপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, এতিমখানা প্রতিনিধিগন, এতিম নিবাসী, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।উপজেলা প্রশাসন জমালপুর সদর ও সমাজসেবা কার্যালয়ের আয়োজন চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট