
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা মহোদয়ের তত্ত্বাবধানে মাগুরা জেলা পুলিশের একটি চৌকস ডিবি টিম অভিযান পরিচালনা করে।
জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর আওতায় পরিচালিত এ বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ০৯ (নয়) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— নিখিল দাস (৪২), উজ্জল দাস (৫০), আনন্দ দাস (৭০), গনেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০), মোঃ বশির আহম্মেদ (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন ভায়না মোড় এলাকায় অবস্থানকালে জানা যায় যে, পৌরসভার ৯নং ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়ার ঘরের ভিতরে জুয়া খেলার আসর বসেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যদের তৎপরতায় ০৯ (নয়) জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে জুয়া খেলার আসর হতে নগদ ৫,৬৪০/- (পাঁচ হাজার ছয়শত চল্লিশ) টাকা, ০৬ (ছয়) জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের খাতা ০১টি এবং প্লাস্টিকের পুরাতন পাটি ০১টি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানে অংশগ্রহণ করেন— ওসি (ডিবি), মাগুরা মোঃ কাওছার আলম; এসআই মোঃ মেহেদী হাসান; এসআই বিপ্লব কুমার; এসআই মোঃ হাদিউজ্জামান; এএসআই কলিমুদ্দিন; কং/দিপুল মন্ডল; কং/ রমজান।