1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, নিজস্ব ভবন নির্মাণে দ্রুত উদ্যোগের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. সাইফুর রহমান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. ইকবাল হোসাইনসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা প্রশাসক পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের সার্বিক দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জনকল্যাণমুখী, মানবিক ও প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভালুকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি শিক্ষা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট