1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

হাইকোর্টের রুল অমান্য করে চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টা: ময়মনসিংহ সিটি করপোরেশনের, অভিযোগ ক্ষুব্ধ ইউনিয়নবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিরুদ্ধে হাইকোর্টের জারিকৃত রুল নিশি উপেক্ষা করে চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় ও সম্পত্তি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চর নিলক্ষীয়া ইউনিয়নের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ২০২০ সালের একটি স্মারকের মাধ্যমে চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, সম্পদ ও দায়-দায়িত্ব ময়মনসিংহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে ২০২১ সালে হাইকোর্ট রুল নিশি জারি করেন।

হাইকোর্টের আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলা হয়, কেন ইউনিয়ন পরিষদের সম্পত্তি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের নির্দেশ “without lawful authority and is of no legal effect” ঘোষণা করা হবে না। আদালত তার আদেশে আরও উল্লেখ করেন যে, যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ, ইউনিয়ন পরিষদকে যুক্তিসঙ্গত সময় প্রদান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ছাড়া এমন নির্দেশ কেন বহাল থাকবে সে বিষয়ে বিবাদীদের জবাব দিতে হবে।

এদিকে ইউনিয়নবাসীর অভিযোগ, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয় ও সম্পত্তির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের নামে নিবন্ধিত জমির দলিল, নামজারি (খারিজ), নিয়মিত খাজনা পরিশোধের রেকর্ড এবং সরকারি অর্থায়নে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে। তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এসব সম্পত্তিতে কোনো ধরনের হস্তক্ষেপ আইনত অবৈধ বলে তারা মনে করছেন ইউনিয়নবাসী।

রমজান আলী নামে এক ইউনিয়নবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হাইকোর্টের বিচারাধীন বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন।
তবে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন সম্প্রতি ইউ সি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে আসেন।

অনুষ্ঠান শেষে চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে দাবি করেন এই পরিষদ এখন ময়মনসিংহ সিটি করপোরেশনের। তাই অচিরেই ইউনিয়ন পরিষদের দুতলা ভবনটি খালি করে দেওয়ার নির্দেশ দেন ইউনিয়ন পরিষদের প্রশাসকে। এ বিষয়ে জানতে চাইলে চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হাবিবুল্লাহ কোন বক্তব্য দেননি।

উল্লেখ্য, হাইকোর্টের জারি করা রুল নিশি চূড়ান্ত রায় নয়। এটি একটি প্রাথমিক আদেশ, যার মাধ্যমে আদালত ময়মনসিংহ সিটি করপোরেশন,জেলা রাজস্ব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের পদক্ষেপের আইনগত ভিত্তি ব্যাখ্যা করতে বলেছেন। সুতরাং, সিটি করপোরেশন আদালতের কোনো নির্দিষ্ট রোল নিশি ভঙ্গ করে ইউনিয়ন পরিষদের স্থাবর অস্থাবর সম্পত্তির দখল নিতে পারে না বল অভিমত প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games