1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের: উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবায় বিশেষ গুরুত্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেটও সভায় অনুমোদন লাভ করে।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট সভার আগে সকাল ১১টায় একই মিলনায়তনে সিটি কর্পোরেশনের কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ দৃঢ়করণ, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে নাগরিক সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৬ কোটি ৬০ লাখ টাকা, বিদ্যুৎ প্রকৌশল ও সড়কবাতি খাতে ১১ কোটি টাকা, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা, খাল ও ড্রেন খননে ২ কোটি টাকা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ৬৭৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিচ্ছন্নতা, সড়কব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য আধুনিক ও টেকসই নগর সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।

সভায় সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জনকল্যাণমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং কোনো অবস্থাতেই নাগরিক সেবা ব্যাহত হওয়া চলবে না।

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। তবে এই সাফল্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রুকুনোজ্জামান রোকন বলেন, সরকার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের সুফল ইতোমধ্যে নগরবাসী ভোগ করতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, খাল দখলমুক্তকরণ, খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণের ফলে সাম্প্রতিক সময়ের টানা ও ভারী বর্ষণেও নগরীর অধিকাংশ এলাকায় আগের মতো বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ভবিষ্যতেও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বাজেট ঘোষণার সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জেলা জামায়াতের আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নগরবাসীর প্রত্যাশা, ঘোষিত ৮২২ কোটি ৩০ লাখ টাকার এই উন্নয়নমুখী বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধার আরও ব্যাপক উন্নয়ন ঘটবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে ময়মনসিংহকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট