1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ময়মনসিংহে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী ময়মনসিংহ:

ময়মনসিংহ সদরে বিশেষ অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে নারায়ন বাবু নামে এক মৎস আড়ৎ মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৫০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাগুর মাছগুলো উপজেলার কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই)সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আকুয়া বাইপাস এলাকায় মাছের আড়তে এই অভিযানে মাছ বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম । এসময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম জানান, পিরানহা এবং আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্যসম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মাছ বিক্রেতাকেনা পাওয়ায় মৎস আড়ৎ মালিককে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট