1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জামালপুর সদর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

সংস্থার সারাদেশব্যাপী চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার ইয়ুথ ক্যামব্রিজ স্কুল, নান্দিনা-এ এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার সঠিক পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি-এর “ক্লাইমেট অ্যাকশন” উদ্যোগের আওতায় সংস্থাটি নিয়মিতভাবে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, পরিবেশ সংরক্ষণবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট