1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ) নিজস্ব প্রতিবেদক,

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৯ জুলাল /২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরে নরুন্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নরুন্দি ইউনিয়ন ভূমি অফিস, স্কুল, কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বিএনপি নেতারা বলেন, “বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তারা আরও বলেন, কেবল চারা রোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে যেন প্রতিটি চারা বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখতে পারে।

এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, নরুন্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার অঙ্গীকার করেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট