1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আলীকদমে মালিকবিহীন ট্রাকে লুকানো ৯৮.১৯ ঘনফুট গর্জন কাঠ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বন বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ জুলাই) সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও স্থানীয় বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ডাম্পার ট্রাক তল্লাশি করে এর ভেতর কৌশলে লুকিয়ে রাখা মোট ৯৮ দশমিক ১৯ ঘনফুট গর্জন লগ কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত ট্রাকটির নম্বর চট্টগ্রাম লট-৮৮ বলে জানা গেছে।

অভিযান চলাকালে কাঠ ও ট্রাকটির কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কাঠ ও ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৃতীয় রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবি চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাহদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট