1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ধোবাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া ময়মনসিংহ (প্রতিনিধি)

তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগান নিয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, ইউপি সদস্য শাফলা আক্তার।

আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ে সেবাদানকারী শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, পরিবার কল্যান পরিদর্শিকা ঝর্ণা আক্তার এবং সহকারী পরিবার কল্যাণ সহকারী সন্ধ্যা রানীকে পুরষ্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট