1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে সারা দেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ময়মনসিংহ বিভাগের চার জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৫ হাজার ৭০৫ জন, যার মধ্যে ট্যালেন্টপুলে ২ হাজার ১০৬ জন এবং সাধারণ কোটায় ৩ হাজার ৫৯৯ জন মেধাবৃত্তি পেয়েছেন। জেলাওয়ারী হিসাব অনুযায়ী, ময়মনসিংহ জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২ হাজার ৩৭০ জন, যার মধ্যে ট্যালেন্টপুলে ৮৯০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৪৮০ জন। এছাড়াও জামালপুরে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১ হাজার ৩৯১ জন (ট্যালেন্টপুল ৫১৪জন, সাধারণ ৮৭৭ জন); নেত্রকোনায় মোট ১ হাজার ১১৩ জন (ট্যালেন্টপুল ৪২৩ জন, সাধারণ ৬৯০ জন) এবং শেরপুরে মোট ৮৩১ জন (ট্যালেন্টপুল ২৭৯ জন, সাধারণ ৫৫২ জন)। ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ট্যালেন্টপুল (১৪৬ জন) এবং সাধারণ (৩৪৫ জন) কোটায় বৃত্তি পেয়েছে ময়মনসিংহ সদর উপজেলা থেকে। আর সবচেয়ে কম বৃত্তি পেয়েছে ধোবাউড়া উপজেলা থেকে (ট্যালেন্টপুল ১৯ জন, সাধারণ ৩৭ জন)।

জানা গেছে, বর্তমানে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাচ্ছে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা করে পাচ্ছে। তবে ২০২৬ সালের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। সে ক্ষেত্রে ট্যালেন্টপুল বৃত্তির মাসিক ভাতা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা ৪৫০ টাকায় উন্নীত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট