1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

জামালপুরে দুর্ভোগে শিমুলতলী-বিয়ারা বাজার সড়ক: সংস্কারের দাবি স্থানীয়দের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

​জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিমুলতলী থেকে বিয়ারা বাজার পর্যন্ত পাকা রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

​জানা গেছে, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে এই গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কৈডোলা, জাফরসাহী, তুলসীপুর বাজার, শ্রীপুর ইউনিয়ন ও রশিদপুর ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

​রাস্তাটির এই শোচনীয় অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় সমাজসেবক ও মেম্বার প্রার্থী আব্দুর রশিদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। নিজেদের ব্যক্তিগত আর্থিক ও সার্বিক সহযোগিতায় তারা রাস্তাটির কিছু অংশ খোয়া ও বালি দিয়ে সাময়িকভাবে মেরামতের চেষ্টা করেছেন, যাতে মানুষের চলাচলের কষ্ট কিছুটা লাঘব হয়।

​তবে স্থানীয়দের মতে, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে এর যে অবস্থা, তাতে শুধুমাত্র বালু বা খোয়া ফেলে স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে টেকসই মেরামতের প্রয়োজন।

​এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বর্তমান অবস্থায় ভারী যানবাহন তো দূরের কথা, রিকশা বা ভ্যান নিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য তারা জামালপুর সদরের এমপি এড. শাহ্‌ মোঃ ওয়ারেছ আলী মামুনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট