
মির্জা মোঃ মনজুরুল হক,ময়মনসিংহ প্রতিনিধিঃ
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা হতে ২১৭ জন বৃত্তি লাভের খবর নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হেসাইন।
এর মধ্যে ট্যালেন্টপুল (সরকারি) ৭২ জন, ট্যালেন্টপুল (বেসরকারি) ১৬ জন মোট ৮৮ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ১০৪জন, সাধারণ বৃত্তি (বেসরকারি) ২৫জন মোট ১২৯ জন। চলতি বছরের ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই ফলাফলের ভিত্তিতে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হোরবাড়ী গ্রামের মেয়ে ১৭৩ নং বাঁশদি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মরিয়ম ইসলাম তাসনিম ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
মরিয়ম ইসলাম তাসনিমের পিতা- জংগলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিএসসি। মাতা মোছাঃ নাসিমা আক্তার শিখা একজন গৃহিনী। মোঃ নজরুল ইসলাম (বিএসসি) মাষ্টার দম্পত্তির একমাত্র কন্যা সন্তান মরিয়ম ইসলাম তাসনিম ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
উল্লেখ্য,ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ এর ভাগনি মরিয়ম ইসলাম তাসনিম। তার পিতা-মাতা সন্তানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।