1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

গানে গানে সেরা’ সিজন-৩ এশিয়ায় ইয়েস কার্ড পেলেন ময়মনসিংহের কৃতি সন্তান ডেন্টিস্ট . এম এ মান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের আকুয়া মোড়লপাড়ার কৃতি সন্তান ডেন্টিস্ট চিকিৎসক এম এ মান্নান, জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘গানে গানে সেরা’ সিজন-৩-এ ইয়েস কার্ড অর্জন করে গৌরব বয়ে এনেছেন।

জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার প্রতিযোগী আবেদন করেন। সেখান থেকে ৩০০ জন প্রতিযোগীর মধ্যে ৩০ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়। তাদের মধ্যেই স্থান করে নেন ময়মনসিংহের কৃতি সন্তান ডেন্টিস এম এ মান্নান।

এই অর্জনে আনন্দ প্রকাশ করে ডা. এম এ মান্নান বলেন, “এই সাফল্য শুধু আমার একার নয়, এটি আমার দেশ এবং ময়মনসিংহবাসীরও সাফল্য।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি, যেন আগামী ধাপগুলোতেও সফল হতে পারি।

ডেন্টিস এম এ মান্নানের এ সাফল্যে পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, তিনি আগামী পর্বগুলোতেও কৃতিত্বের সঙ্গে অংশ নিয়ে দেশ ও ময়মনসিংহের মুখ আরও উজ্জ্বল করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট