
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুবলীগ নেতা ও শেরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া সুমনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গফরগাঁও উপজেলার একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য (কটূক্তি) করেন।
এ অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০২৬-এর সংশোধনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রচারণা ও কর্মকাণ্ড সম্পর্কেও বিধান যুক্ত হয়েছে।
নান্দাইল মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।