1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ময়মনসিংহে নিষিদ্ধ পিরানহা ও জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রির অপরাধে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদরে বিশেষ অভিযান চালিয়ে জেলি দেওয়া চিংড়ি এবং নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় অভিযুক্ত মাছ ব্যবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানাসহ জেলি দেওয়া ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আকুয়া বাইপাস এলাকায় মাছের আড়তে এই অভিযানে মাছ বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম । এসময় সহকারী উপজেলা মৎস কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম জানান, পিরানহা এবং জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আকুয়া বাইপাস মাছের আড়তে জেলি দেওয়া চিংড়ি এবং পিরানহা মাছ বিক্রির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলি দেওয়া চিংড়ি এবং পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এই অপরাধে ব্যবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানাসহ জেলি দেওয়া ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ইউএনও আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games