1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ” অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত তিন জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ Con Girlfriend GPT: La conversación sigue fluida y dinámica Unlocking Realistic Renders: Inside a Visual Processing Porn Maker’s Pipeline শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম

ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আরিফ রব্বানী, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ, শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১জুলাই) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ২১টি প্রতিষ্ঠানের মাঝে ৯লক্ষ ৩৪ হাজার টাকার এই সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী-সাহিত্যিক এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন-ময়মনসিংহের সাহিত্য, সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যকে আমরা লালন করতে চাই। আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা বিকশিত করতে চাই।

যার কারণে আমাদের বিদেশি সংস্কৃতিকে পরিহার করে আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি-কালচারকে যেন আমরা বুকে ধারণ করি এবং এটাকে আমরা যেন এই প্রজন্মের কাছে তুলে ধরি সেই সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সবাইকে—প্রশাসন থেকে শুরু করে সমাজসেবী, রাজনীতিবিদ, সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, একটি জাতি কতটা উন্নত, তা অনেকটা নির্ভর করে সেই দেশের সংস্কৃতি কতটা উন্নত তার ওপর।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আশা প্রকাশ করেন, সরকারের এই অনুদান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উপজেলার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ময়মনসিংহ সদরের শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি একই দিনে ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং সদর উপজেলার ০২টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও ১২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে মোট ৯ লক্ষ ৯২ হাজার টাকার চেক বিতরণ করাসহ উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করে সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করে তাদের জনকল্যাণে কাজ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ফ্যামিলি কার্ড সহ দপ্তরের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সবশেষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে গাছের চারা রোপন করেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার, জন স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, সমাজসেবা অফিসার আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট