1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ৪৪ শতাংশ জমি নিয়ে বিরোধ: দলিল সংশোধনের দাবিতে ভুক্তভোগীর অভিযোগ, আদালতের সামনেও পলাতক আসামি ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার, পরানগঞ্জে চাঞ্চল্য ফুলপুর নগুয়া বাঁশতলা সড়কের দুই পাশে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড কার্যক্রমে নতুন গতি: ময়মনসিংহে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাত ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান ক্লিন সানডে জননন্দিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ Plataforma de trading algorítmico líder en España para operadores profesionales ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকল এসি, প্রচণ্ড গরমে রোগীদের দুর্ভোগের অভিযোগ

গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মারুফ হাসান, ময়মনসিংহ প্রতিনিধি :

গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের চর পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মা এবং ছোট ভাই আলামিনকে (৩১) মারধরের অভিযোগ উঠেছে।

মোহাম্মদ আলী গং এবং বিবাদী ১/মো: মোজাম্মেল( ৪০)পিতা মৃত: সমেশ, ২/ মো: আঃ বারেক (৪৮) পিতা মৃত : হেলাল,৩/ মো: রুবেল (২৮)৪/ মো: সোহেল( ৪৫) উভয় পিতা মো: আবুল কাশেম ৫/ মো: আবুল কাশেম (৫৫)পিতা মৃত : আফসার উদ্দিন,৬/মো: আকাশ( ২১) পিতা মো: খালেকদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ লেগে আসছিল এবং তারা একই বাড়ির বাসিন্দা।

মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, গত বৃহ:বার ১৬ জুলাই ২০২৬ ইং দুপুর বার ঘটিকার সময় মোহাম্মদ আলীর ছোট ভাই মো: আলামিন (৩১) মাছের ফিসারী হতে কাজ শেষে ইয়ামাহা ভার্সন ৩ মোটর সাইকেল দিয়ে নিজ বাড়িতে আসার সময় উপরোক্ত সকল বিবাদীরা দলবদ্ধভাবে পূর্ব পরিকল্পিত দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়া ২নং বিবাদীর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর আলামিনের পথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।

আলামিন বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী বাঁশের লাঠি দিয়া আলামিনের বাম হাতে কনুর উপরে জখম করে। আলামিনের মা মোছা: আমেনা খাতুন (৬২) রক্ষা করতি আসিলে ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে তাহার মাথা লক্ষ্য করিয়া গুরুতর আঘাত করে রক্তাক্ত করে।

আমেনা খাতুনের গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ৩নং বিবাদী জোর পূর্বক নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য-৪,৪০,০০০/=(চার লক্ষ চল্লিশ হাজার) টাকা। ৪, ৫ ও ৬নং বিবাদীরা আলামিনের ইয়ামাহা ভার্সন ৩ মোটর সাইকেল টি লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে আঘাত করে ভাঙ্গিয়া ফেলে যাহার ক্ষতির পরিমান আনুমানিক মূল্য-৩,০০,০০০/=(তিন লক্ষ) টাকা।আহতদের ডাক চিৎকারে আলামিনের বড় ভাই মোহাম্মদ আলী সহ উপরোক্ত সাক্ষী ও আশপাশের লোকজন এগিয়ে আসিলে সকল বিবাদীরা উল্লেখিত বিষয়ে মামলা মোকদ্দমা করিতে নিষেধ করে। মামলা মোকদ্দমা করিলে বিবাদীরা মোহাম্মদ আলী সহ তার পরিবারের সদস্যদেরকে সময় সুযোগ মত পাইলে হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলবে বলে সাক্ষীদের উপস্থিতিতে প্রকাশ্যে হুমকি প্রদান করে।

মোহাম্মদ আলী সহ উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করিয়া চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে যায়।
মোহাম্মদ আলী পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেন। মামলা নং-১১,ধারা-২৬, মামলার তদন্তে থাকা গৌরীপুর থানার এস আই মো: তোফায়েল আহমেদ সাদ মামলার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট