1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

জননন্দিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত জনপ্রতিনিধি মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, ২২ জুলাই। ২০২০ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি টানা তিনবার ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তিনি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং দরিদ্র মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয় জনগণের কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

স্থানীয়দের মতে, মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) ছিলেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, বিরোধ নিষ্পত্তিতে ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন গণমানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর কর্মময় জীবন আজও অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।

বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র আশরাফুল আলম সাব্বির ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পিতার আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে তিনি ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা মনে করেন।

মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। পরিবারের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ন্যায়-নীতি, সততা ও জনসেবায় নিবেদিত এই মহান মানুষটির কর্ম ও আদর্শ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান বোররচর ইউনিয়নের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

মহান আল্লাহ তাআলা মরহুম আলহাজ্ব শওকত আলী (বুদু) সাহেবকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games