
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:
দেশব্যাপী বাস্তবায়নাধীন সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার নগুয়া বাজার থেকে বাঁশতলাগামী সড়কে তালগাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন,স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
স্থানীয়রা জানান,নগুয়া বাঁশতলা সড়কটি বর্ষা মৌসুমে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দর্শনীয় স্থানে পরিণত হয়।এর আগে রোপণ করা অনেক তালগাছ ইতোমধ্যে বড় হয়ে উঠেছে।নতুন করে লাগানো গাছগুলোও বড় হয়ে উঠলে পুরো সড়কজুড়ে গড়ে উঠবে সবুজের অপরূপ সৌন্দর্য,যা এলাকাটিকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলবে।