1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের দিনটিকে স্মরণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জামালপুর জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

৫ আগস্ট (বুধবার) আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

​জামালপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উক্ত সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

​সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​বিজয় র‍্যালি ও মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় এক উৎসবমুখর ও স্লোগানে মুখরিত পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট