1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

জামালপুরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

রবিবার (২ আগষ্ট ২০২৬) জামালপুর জেলায় ৪৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে ১৪ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের মাঝে চেক বিতরণ কালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আফসানা তাসলিম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, নবরত্ন সমাজ উন্নয়ন সংঘের সভাপতি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের চেক গ্রহণকারী সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট