
মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:
আজ ৩ আগস্ট সোমবার অবিভক্ত ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র ও যুবনেতা মরহুম আব্দুল মতিন মতির ১৬তম মৃত্যুবার্ষিকী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কিছুদিন পর ২০১০ সালের ৩ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান আজও স্মরণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অবিভক্ত ফুলপুর-তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা মরহুম আব্দুল মতিন মতির ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩ আগস্ট) বিকেলে ফুলপুরে এক শোক র্যালি করেছে নেতাকর্মীরা
ফুলপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ শোক র্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।র্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন এবং যুবদল নেতা একেএম আরিফুল হক।
শোক র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।