1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পৌর শহরে ২৪শে চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের কর্মসূচি গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট